ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউরোপ থেকে ৯০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 July, 2019, 8:01 PM

ইউরোপ থেকে ৯০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে

ইউরোপ থেকে ৯০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে

ইউরোপের দেশগুলোতে বসবাসরত ৯০ হাজার অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য দুই বছর আগে বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ফেরত পাঠানোর এই পদ্ধতিটির নাম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)।





বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নাগরিকদের ফেরত নিতে তারা প্রস্তুত। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো আইনি প্রক্রিয়া শেষ করতে না পারায় বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারছে না। তবে ইউরোপে অবস্থানকারী বাংলাদেশিদের সংখ্যা নিয়েও আপত্তি রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত মাত্র ১৯০ জন বাংলাদেশিকে এসওপির আওতায় ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬০ জন জার্মানি থেকে। বাকিরা গ্রিস ও অস্ট্রিয়ার।

ইউরোপে অবস্থানকারী অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নিয়ে খোরশেদ আলম খাস্তগীর বলেন, ঠিক কত সংখ্যক বাংলাদেশি ইউরোপে অবৈধভাবে বসবাস করছেন তার সঠিক হিসাব নেই। দেশগুলো একেক সময় একেক তথ্য জানায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status