ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Saturday, 8 August, 2026, 7:37 PM

ভূরুঙ্গামারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ভূরুঙ্গামারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম ও প্রতিযোগিতার মধ্য দিয়ে  সপ্তাহটির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে  আয়োজিত  অনুষ্ঠানে মাতৃদুগ্ধ পান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং শিশুর পুষ্টি উন্নয়নে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো: সায়েম। 

ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিউল ইসলাম সজিবের  সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রোকেয়া আক্তার, অভিভাবক প্রতিনিধি  মিজানুর রহমান মিজান,  উপজেলা প্রেসক্লাব সভাপতি  এ এস খোকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ  আরিফুল ইসলাম আপেল সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সেবাগ্রহীতারা।

সভাপতির বক্তব্য ডা. আবু সাজ্জাদ মো: সায়েম বলেন,  জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন,  মাতৃদুগ্ধ শিশুর সর্বোত্তম পুষ্টির উৎস এবং সুস্থ প্রজন্ম গঠনে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

পরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status