ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারী সহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার
শফিক ইসলাম, মহালছড়ি
প্রকাশ: Thursday, 19 November, 2026, 5:13 PM

মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারী সহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

মহালছড়িতে সড়ক দূর্ঘটনায় নারী সহ আহত ৫, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়িতে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের লেমুছড়ি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সেনাবাহিনীর একটি গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বহরের সদস্যরা দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের দেখতে পান এবং দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন—ক্যায়াংঘাট ইউনিয়নের মো. ছগীর আহম্মেদ (২৫) ও মুরশিদা আক্তার (৩০) এবং মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকার মাহবুব হোসেন (৩২), জামাল উদ্দিন (৩২) ও ফাতেমা আক্তার (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকিজাছড়ি থেকে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত টমটম মহালছড়ি উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হয়। পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বদনালা এলাকা পার হয়ে লেমুছড়ি বটতলায় পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় ব্যাটারি চালিত টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এতে টমটমচালকসহ পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর সেনাবাহিনীর একটি গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বহরের সদস্যরা দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং অপর তিনজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় একটি টহল টিম মহালছড়ি থেকে মাইসছড়ি পর্যন্ত সড়কে নিয়মিত টহল দিচ্ছিলেন এ বিষয়টা খবর পাওয়ার পরপরই সেনাবাহিনীর টহল দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status