ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬ ● ৪ অগ্রহায়ণ ১৪৩৩
চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Thursday, 19 November, 2026, 10:42 AM

চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার

চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার

রাঙামাটির রাজস্থলী উপজেলার  চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে বাঙ্গালহালিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

গতোকাল বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টার দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজসংলগ্ন উত্তর পাশের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সফিপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। 

এ সময় বাঙ্গালহালিয়া স্টেশনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কলেজসংলগ্ন পুকুরপাড়ের জঙ্গলে তল্লাশি চালানো হয়। সেখানে পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।

উদ্ধার করা কার্তুজের মধ্যে একটি রাবার বুলেট ও অপরটি সিসার বুলেট। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসআই সুফল কুমার দাস অস্ত্র ও কার্তুজগুলো জব্দ তালিকামূলে জব্দ করেন।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও কার্তুজগুলো কে বা কারা সেখানে ফেলে গেছে, তা জানতে স্থানীয় দোকানদার ও উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status