ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
হালিশহরে খাবার খেতে গিয়ে বিপাকে পুলিশ, চুরি হলো পিকআপ ভ্যান
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 8:40 PM

হালিশহরে খাবার খেতে গিয়ে বিপাকে পুলিশ, চুরি হলো পিকআপ ভ্যান

হালিশহরে খাবার খেতে গিয়ে বিপাকে পুলিশ, চুরি হলো পিকআপ ভ্যান

চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরের ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া গাড়ি উদ্ধার ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের কয়েকজন সদস্য পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে তারা গাড়িটির কোনো খোঁজ পাননি। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত হন।


সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পুলিশের পিকআপ ভ্যানে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এরপর থেকেই চুরি হওয়া গাড়িটি উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল দলের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। দলে সম্ভবত তিনজন সদস্য ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত করে গ্রেপ্তার এবং পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status