|
ফুলবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে উপজেলা অডিটোরিয়াম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ![]() ফুলবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, আব্দুল হালিম, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. মঈন উদ্দিন মিয়া ও সেলিম মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, কৃষক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, তাঁতী দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
