বগুড়া শহরের যানজট নিরসন ও নগর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সাতমাথা থেকে গালাপট্টি (এম এ খান লেন-মেরিনা রোড) পর্যন্ত ২১৮ মিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। এ সময় উপস্থিত ছিলেন
বগুড়া সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, উপসহকারী প্রকৌশলী রোখসানা পারভীন, কার্যসহকারী আব্দুল আলিম, শহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান উত্তরন ট্রেডার্স। সংশ্লিষ্টরা আশা করছেন, সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে সাতমাথা থেকে গালাপট্টি এলাকার যোগাযোগব্যবস্থায় গতি আসবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের চলাচল আরও নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় হবে।