|
১৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ১৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ও রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীন রামখানা ও অনন্তপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল পাঁচটার দিকে নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় রামখানা বিওপির একটি টহল দল। এ সময় ভারতীয় ৩৩টি শাড়ি, কোর্টের ৭২০ মিটার থান কাপড়, প্যান্টের ৩৬ মিটার থান কাপড় ও একটি অটোরিকশা জব্দ করা হয়। অন্যদিকে, একই দিন রাত ১০টা ১০ মিনিটে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৪টি জর্জেট শাড়ি জব্দ করে অনন্তপুর বিওপির সদস্যরা। বিজিবি জানায়, দুটি অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ১৪ হাজার টাকা। এসব পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। দেশীয় কাপড় ও পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে চোরাকারবারিরা শীতের আগমনকে কাজে লাগিয়ে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচারের চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
