|
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন-লুটপাট
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন-লুটপাট বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে বাড়িতে হামলা চালিয় ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখানও জানা যায়নি। এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে, এতে কেউ আহত হয়েছে কিনা খবর পাওয়া যায়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
