ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
তারাগঞ্জে অপরাধ দমন ও জনবান্ধব ভূমি সেবায় অনন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা
শরিফ মেহেদী হাসান, তারাগঞ্জ
প্রকাশ: Monday, 6 July, 2026, 4:00 PM

তারাগঞ্জে অপরাধ দমন ও জনবান্ধব ভূমি সেবায় অনন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা

তারাগঞ্জে অপরাধ দমন ও জনবান্ধব ভূমি সেবায় অনন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অপরাধ দমন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় জনবান্ধব ভূমি সেবা পৌঁছে দিতে আপসহীন ভূমিকা রাখছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা উপজেলায় যোগদানের পর থেকেই মাদক কারবারি, অবৈধ দখলদার ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’:সরকারের মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে তারাগঞ্জে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন আসমা উল হুসনা।

সম্প্রতি উপজেলার ব্রাক মোড় এলাকায় মাদক সেবনের অপরাধে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানের মাধ্যমে তিনি কঠোর বার্তা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ভূমি সেবার আধুনিকায়ন ও উচ্ছেদ অভিযান:যোগদানের পর থেকেই তারাগঞ্জ উপজেলা ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ব্যাপক সংস্কার হাত নিয়েছেন তিনি। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া ই-নামজারি ও বিবিধ সেবা পান, তা নিশ্চিত করেছেন। পাশাপাশি সরকারি স্বার্থ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখল হওয়া সরকারি জমি ও জলমহাল উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে এনেছেন। নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধেও তার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত প্রতিনিয়ত জোরালো ভূমিকা রাখছে।

বাজার মনিটরিং ও সামাজিক সচেতনতা,নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় তিনি নিয়মিত বাজার তদারকি করছেন। 

এর বাইরে বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে সরাসরি অংশ নিচ্ছেন। 

সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তা দ্রুত সমাধানের জন্য তার কার্যালয়ে নিয়মিত গণশুনানির আয়োজন করা হচ্ছে, যা প্রশাসনকে জনগণের আরও কাছাকাছি নিয়ে গেছে।

তারাগঞ্জ উপজেলার স্থানীয় বাসিন্দাদের মতে, আসমা উল হুসনার কর্মদক্ষতা ও জনবান্ধব মানসিকতার কারণে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড যেমন কমেছে, তেমনি সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে দূর হয়েছে। 

প্রশাসনিক সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি তারাগঞ্জের সামাজিক ও অর্থনৈতিক দৃশ্যপট বদলে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status