|
ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। আটক দুজন হলেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের গোলাপ হোসেন (৩২) ও সিরাজুল ইসলাম (২৩)। তাঁরা যথাক্রমে মজিবর হোসেন ও আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোরিকশাচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে দুই ব্যক্তিকে আটক করা হয়। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পাথরডুবি ইউনিয়ন গাঁজা চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত। এ কারণে ওই এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
