ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
পাইকগাছায় কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Monday, 6 July, 2026, 4:18 PM

পাইকগাছায় কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু

পাইকগাছায় কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু

খুলনার পাইকগাছার কপিলমুনিতে  কুপিয়ে জখম করা সেই ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু হয়েছে। দীর্ঘ ১৩ দিন খুলনায় চিকিৎসা শেষে বাড়িতে ফিরে সোমবার (৬ জুলাই)তার মৃত্যু হয়েছে। বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গরু বিক্রির টাকা বাড়িতে আছে এমন অনুমানে  বুধবার(২৪জুন) দিবাগত রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে মৃত রঞ্জন ঘোষের স্ত্রী সুমিত্রা ঘোষ (৭০) বাড়িতে অজ্ঞাতপরিচয় ঘাতকেরা ঘরে ঢুকে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চিকিৎসা শেষে গত ৪ জুলাই বাড়িতে ফেরার দুইদিন পর ৬ জুলাই সকালে তার মৃত্যু হয়। 

নিহতের বড় ছেলে নারায়ণ ঘোষ জানান, হামলাকারীরা অত্যন্ত নৃশংসভাবে তাঁর মায়ের মাথায় আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে মাথার ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

উল্লেখ্য চলতি বছরের ২৮ মার্চ রাতে নারায়ণ ঘোষেরই বাড়িতে একদল দুর্ধর্ষ ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তবে কুপিয়ে জখম ও ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status