|
সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় ২৬০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস গতকাল রবিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে শহরের ব্যস্ততম সংগীতা মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেনের নেতৃত্বে শহরের সংগীতা মোড়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি চিংড়িবাহী যানবাহনে তল্লাশি চালিয়ে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও তরল জেলি পুশ করা আনুমানিক ২৬০ কেজি চিংড়ি জব্দ করা হয়। অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বাড়িয়ে বাড়তি মুনাফা লাভের উদ্দেশ্যে এই জেলি পুশ করেছিল। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে জব্দকৃত বিপুল পরিমাণ চিংড়ি মাছগুলো শহরের প্রধান সড়কের পাশে এনে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে সম্পূর্ণ বিনষ্ট করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন জানান, চিংড়ির ওজন বাড়িয়ে সাধারণ ক্রেতাদের ঠকানো এবং জনস্বাস্থ্যের ক্ষতি করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সাতক্ষীরার ঐতিহ্যবাহী চিংড়ি শিল্পের সুনাম ধরে রাখতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন ভেজালবিরোধী ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
