ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৭৪১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 July, 2026, 4:44 PM

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৭৪১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৭৪১

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এ নিয়ে গত মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন ও হামের উপসর্গে ৬৪৮ জন মারা গেছে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ হাজার ৭৯১ জনের হাম শনাক্ত হলো।

একই সময়ে ২৪ ঘণ্টায় ৯৪৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হলো ১ লাখ ৬ হাজার ৫৬৫ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status