ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর'র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Monday, 6 July, 2026, 4:07 PM

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর'র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর'র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা

নাঙ্গলকোট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর রহমান'র সাথে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আজ সোমবার (৬জুলাই) সকালে ওসি'র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ , কিশোর গ্যাং সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে এক নাতিদীর্ঘ আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক ইনকিলাব'র নাঙ্গলকোউপজেলা প্রতিনিধি আবুল কাশেম গাফুরী, ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক আমার দেশ ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল,সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি কেফায়েত উল্লাহ মিয়াজী,দপ্তর সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক আমাদের নাঙ্গলকোট সম্পাদক বাপ্পি মজুমদার প্রেসক্লাব সদস্য ও দৈনিক দিনকাল এবং দৈনিক ডাক প্রতিদিন প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য ও দৈনিক নতুন সময় প্রতিনিধি প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সদস্য দৈনিক বনিক বার্তা প্রতিনিধি শেহাব উদ্দিন খন্দকার, সদস্য ও দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি মাস্টার মিলন ভূঁইয়া, সদস্য ও দৈনিক সরেজমিন প্রতিনিধি ইলিয়াছ হোসাইন, সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজ এবং ফেইস দ্যা পিপল প্রতিনিধি রাশেদ হোসাইন, সদস্য ও দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মানজারুল ইসলাম শিহাব প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status