|
খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আটক
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আটক শনিবার দিবাগত রাত (৫ জুলাই) আনুমানিক ১টা ৩০ ঘটিকায় খাগড়াছড়ি সদর উপজেলার কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মোঃ মনির হোসেন (৪৫)। তিনি খাগড়াছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা এবং মৃত নজির আহাম্মদ ও মৃত মরিয়ম বেগমের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ২ নম্বর পৌর যুবলীগের সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মনির হোসেন খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা একাধিক মামলার আসামি। এর মধ্যে রয়েছে খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-৩, তারিখ ১৫ আগস্ট ২০২৪, জি আর নং-৮৫ এবং এফআইআর নং-১০, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪, জি আর নং-১০৫ মামলাসহ বিভিন্ন দণ্ডবিধির ধারায় দায়েরকৃত মামলা। খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
