|
বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত রোববার (৫ জুলাই) সকালে জেলা পুলিশের উদ্যোগে বেলকুচি থানা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
