|
মাদক সেবনের দায়ে দীঘিনালায় যুবকের ৩ মাসের কারাদণ্ড
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() মাদক সেবনের দায়ে দীঘিনালায় যুবকের ৩ মাসের কারাদণ্ড বুধবার (০২-সেপ্টেম্বর-২৬) রাতে উপজেলার মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকার দিকে দীঘিনালা থানাধীন ১ নম্বর মেরুং ইউনিয়নের মেরুং বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ছোট মেরুং বাজার এলাকার মোঃ ইকবাল হোসেনের ছেলে মোঃ আজাদ হোসেনকে আটক করা হয়। পরে দীঘিনালা থানা পুলিশের সহায়তায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদক সেবনের দায় প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট মামলা নং-২৫/২৬, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা মোতাবেক আজাদ হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের পর মেরুং বাজারসহ সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
