|
সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ
মোঃ আবু রাসেল সিংড়া, নাটোর
|
![]() সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় ডাহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত কৃষকদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় তালিকাভুক্ত প্রতিটি কৃষককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মিঠুন কুন্ডু, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
