|
নাঙ্গলকোটে আব্দুল কাদের'র খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে আব্দুল কাদের'র খুনীদের শাস্তির দাবিতে মানববন্ধন বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার দায়েমছাতি বাজারে আয়োজিত এ মানববন্ধনে কুরকুটা গ্রামের নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণে মানববন্ধন প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। এ সময় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, কাজী কামরুজ্জামান, মাস্টার ফারুক, অহিদুর রহমান মজুমদার, এয়াকুব আলী, সাইফুল ইসলাম হিরু, সৌরভ ভূঁইয়া, মোহাম্মদ সামছু, মাসুদ ও পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মামলার তদন্তে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর এলাকা থেকে নিহতের বাবা মো. লিটন (৫০), মা কাজল আক্তার এবং ভাই রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে। তারা বলেন, নিহত আব্দুল কাদের একজন নিরীহ, সৎ ও পরিশ্রমী কৃষক ও অটোরিকশা চালক ছিলেন। অভিযোগ অনুযায়ী, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত হলে অপরাধপ্রবণতা কমবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ভূমিকা রাখবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত শেষ করে আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
