ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পদকপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে গলাচিপায় সম্মাননা প্রদান
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 1 July, 2026, 8:18 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পদকপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে গলাচিপায় সম্মাননা প্রদান

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পদকপ্রাপ্ত ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষককে গলাচিপায় সম্মাননা প্রদান

স্টার্ট আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম/'২৬ প্রতিযোগিতায় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সারা দেশের ১০ জনের মধ্যে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার অন্তর্গত এনজেড আলিম মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক বিজয়ী হওয়ায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক সম্মাননা সনদ প্রদানকারীদের উপজেলা প্রশাসনের পক্ষথেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। 

বুধবার ১ জুলাই ২০২৬ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক প্রধানমন্ত্রী সনদ বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) মো. আল আমিনসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা গণঅধিকার নেতৃবৃন্দ, উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মাধ্যমেই আগামীর উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে দেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা তোমাদের প্রতি রইলো।

সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, তানজিম আহমেদ ১০ম শ্রেণি, সোহেবুর রহমান ১০ম শ্রেণি, আবু তালহা ৮ম শ্রেণি ও শিক্ষকরা হলো, মো. নুরুল ইসলাম ও মোসা. রেশমা বেগম। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status