ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রাইমারি স্কুলে এক শিক্ষক দিয়েই চলছে ক্লাস,নেই তদারকি
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল
প্রকাশ: Sunday, 14 June, 2026, 7:55 PM

প্রাইমারি স্কুলে এক শিক্ষক দিয়েই চলছে ক্লাস,নেই তদারকি

প্রাইমারি স্কুলে এক শিক্ষক দিয়েই চলছে ক্লাস,নেই তদারকি

ঘড়িতে বাজে ২ টা ৪৫ মিনিট। প্রাইমারি স্কুলে আছে চারটি কক্ষ। তারমধ্যে একটাতে চলে অফিস। বাকি তিনটি কক্ষের মধ্যে দুটিতে আছে শিক্ষার্থী।  যাদের মধ্যে পঞ্চম শ্রেণির সাতজন, আর অপর কক্ষে তৃতীয় ও চতুর্থ মিলে বারোজন। ক্লাস নিচ্ছেন একজন শিক্ষকও।

রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের পশ্চিম ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা বলেন, আজকে শুধু আমাদের দুইটা ক্লাস হয়েছে। এভাবেই ক্লাস হচ্ছে কয়েকদিন ধরেই।

বিদ্যালয়ের বিষয়ে কথা বলতে চাইলে  শিক্ষক আবু তালেব জুয়েল বলেন, আমরা তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছি। আজ একজন শিক্ষিকা ব্যক্তিগত কাজে ছুটিতে আছেন এবং অপর একজন শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে দায়িত্ব পালন করতে গেছেন। তাই আমাকে একাই ক্লাস নিতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন অভিভাবক ও বাসিন্দার অভিযোগ, শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত তদারকির অভাব এবং শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মোকাদ্দেস ইবনে সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ওই বিদ্যালয়ে তিনজন শিক্ষক কর্মরত আছেন। তাদের মধ্যে একজন শিক্ষা অফিসে কাজে এসেছেন।তবে একজন শিক্ষক দিয়ে একসঙ্গে তিনটি শ্রেণির পাঠদান কীভাবে সম্ভব—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ক্লাস্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status