ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 June, 2026, 6:08 PM

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক নেতৃবৃন্দ ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. এ. জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো এবং তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ নুরনবী সোহেল। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সংগঠনের উপদেষ্টা ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী, প্রভাষক জসিম উদ্দিন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজমুল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক উপহার হিসেবে প্রিন্টেড মগ প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই, নৈতিকতা চর্চা এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রেও গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং দক্ষ সংবাদকর্মী হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।

পরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সদস্যদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার নীতি-নৈতিকতা, তথ্য যাচাই পদ্ধতি, আধুনিক সংবাদ সংগ্রহ, ডিজিটাল নিরাপত্তা, অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ আব্দুল আলিমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

সমাপনী বক্তব্যে সভাপতি এম. এ. জলিল জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ বছরের গৌরবময় পথচলার কথা তুলে ধরে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করেন। পরে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status