চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 June, 2026, 11:41 AM
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সারা দেশে বৃক্ষরোপণের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ জুন) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বশির উল্লাহ খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পিন্টু, দফাদার আব্দুর রশিদ বেপারীসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।