|
হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() হোয়াইটওয়াশের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নেওয়া বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ। সেই লক্ষ্য সামনে রেখেই মাঠে নেমেছে টাইগাররা। শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। কনকাশনের কারণে দলে নেই মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদি হাসান। এ ছাড়া পেসার নাহিদ রানার জায়গায় একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।প্রথম দুই ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। তাই শেষ ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের প্রত্যাশা স্বাগতিকদের। অন্যদিকে, ইতিমধ্যে সিরিজ হারানো অস্ট্রেলিয়ার লক্ষ্য অন্তত শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়ানো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
