|
ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন,ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থলে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনার উল্যাহ, ঝিনাইগাতী মহিলা ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল খলিলুর রহমান, মাসুদ আরমান, মাহাফুজুর রহমান (,মাফুজ), আরেফিন সোহাগ, গোলাপ হোসেন মেম্বার মানিক হোসেন মেম্বার, মো, ফরহাদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন্ স্বাধীনতার ৫৫ বছরেও কাংশা ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়নি। রাজনৈতিকদলের নেতাদের আধিপত্য বিস্তারের লডাই ও স্থান নির্ধারণে রশি টানাটানির কারনে পরিষদ ভবন নির্মিত হয়নি। ইউনিয়নবাসীরা জানান, দেশস্বাধীনের পর যখন যে এলাকা থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় সে সময় সেই চেয়ারম্যান তার বাড়ির সামনে সুভিধাজনক স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের চেষ্টা করেছেন। এ কারনে ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়নি। এলাকাবাসীর অভিযোগ বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান ইউনিয়ন পরিষদের পশ্চিম অংশে আয়নাপুরে তার বাড়ির পাশে ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের প্রস্তুতি নিচ্ছেন। এলাকার সচেতন মহলের দাবি আয়নাপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হলে ইউনিয়নের উত্তর পূর্বাংশের নওকুচি এলাকার সেবাগ্রহীতাদের ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরিষদ ভবনে যেতে হবে। যা দরিদ্র পরিবারের লোকজনের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। এলাকাবাসী পরিষদ ভবনের মধ্যবর্তী স্থানে ভবন নির্মানের দারি জানিয়েছেন। মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
