ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জে প্রাণঘাতী পেন গান উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 June, 2026, 8:23 PM

নারায়ণগঞ্জে প্রাণঘাতী পেন গান উদ্ধার

নারায়ণগঞ্জে প্রাণঘাতী পেন গান উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র পেন গান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১। শনিবার (১৩ জুন) রাত ১টায় উপজেলার নয়ামাটি ভাবির বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (১৪ জুন) দুপুরে র‍্যাব-১১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় র‌্যাব মাদক ও অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়। এরপর ওই এলাকায় র‍্যাব সদস্যরা তল্লাশি চালালে ঝোপ থেকে একটি পেন গান এবং গুলির একটি খালি খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status