ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দীঘিনালায় মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবী আটক
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Sunday, 14 June, 2026, 9:49 PM

দীঘিনালায় মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবী আটক

দীঘিনালায় মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবী আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মাইনী ব্রিজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় মো. ফারুক হোসেন (পিতা: আব্দুল খালেক) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে মাদক সেবনের দায়ে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দীঘিনালা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে বলেও সংশ্লিষ্টরা উল্লেখ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status