|
সাতক্ষীরা সুন্দরবনের নদীতে বিজিবির অভিযানে বালি ভর্তি দুটি কার্গোসহ পাঁচজন আটক
ইয়ারাব হোসেন,সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা সুন্দরবনের নদীতে বিজিবির অভিযানে বালি ভর্তি দুটি কার্গোসহ পাঁচজন আটক আটককৃতরা হলেন, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম। জানা যায়, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। তারমধ্যে আজ জব্দ হওয়া এম বি হাবিব এর মালিক জামিরুল অন্যতম। সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭ ব্যাটালিয়ানের বিজিবির সদস্যরা অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করে। সেখান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৫জনকে আটক করা হয় এবং বালুভর্তি দু’টি কার্গো বোর্ড জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বিজিবি। তিনি জানান বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে যে নদীতে গোপনে একটি চক্র অবৈধভাবে বালি উত্তোলন করছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। পাঁচ জনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ভালোভক্তি দুটি কার্গো । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
