ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০জুয়াড়ি গ্রেফতার
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 13 June, 2026, 9:47 PM

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০জুয়াড়ি গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০জুয়াড়ি গ্রেফতার

শ্যামনগরথানা পুলিশ এক অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে। শনিবার (১৩ জুন)ভোর রাত সোয় ১ টার দিকে শ্যামনগর উপজেলার খোসলাখালী গ্রামের জনৈক জাকিরের চায়েরদোকানের পাশে একটি ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

এসময় সেখান থেকে জুয়া খেলারসরঞ্জামসহ ৪ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতজুয়াড়িরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোসালখালী গ্রামের মোঃ শাহিনুর রহমান (৩২), একই গ্রামের  জাহিদ হোসেন(৩৩), মোঃ ইয়াছিন মোড়ল (৪০),  মোঃশফিকুল ইসলাম গাইন (৫৪),  মোঃ আবু ইছা গাজী (২৬),  মাঃ শহিদুল্লাহ মাঝী (৩২), খেগড়াঘাট গ্রামের  মোঃ আহম্মদ আলী (৩৮), একই গ্রামের  আহসান আলী (৩৬),শ্রীফলকাটি গ্রামের মোঃ এবাদত মোড়ল (৩২) এবংআবাদচন্ডীপুর গ্রামের  মোসলেম গাজী (৩৬)।পুলিশ জানায়, গোপনসংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার ভোর রাত  সোয়া ১ টার দিকেশ্যামনগর উপজেলার খোসলাখালী গ্রামের


জাকিরের চায়ের দোকানের পাশে একটি ঘরেঅভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় এসআই সুদেব পাল বাদী হয়ে ১৮৬৭ সালের জুুয়াআইনের ৩/৪ ধারায় শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন।শ্যামনগর থানার অফিসারইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান, বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকেশনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। ১৩,০৬,২৬ছবি(১)ঃ সাতক্ষীরারশ্যামনগরে পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ১০ জুয়াড়ি।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status