|
ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত আজ ঝিনাইগাতী উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার পুকুরপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতীর এসিল্যান্ড অনিন্দিতা রানী ভৌমিক, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। ইউএনও মো. আল আমীন বলেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, চারাগুলো পরিচর্যা করে টিকিয়ে রাখতেও সবাইকে আন্তরিক হতে হবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে সফল করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
