|
গোমস্তাপুর রোকনপুর সিমান্ত ১৫ জনকে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() গোমস্তাপুর রোকনপুর সিমান্ত ১৫ জনকে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে সীমান্তের ২২০/এমপি পিলার এলাকায় বিএসএফ ১৫ জনকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বলে বিজিবি জানিয়েছে। তাঁদের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী ও পাঁচজন শিশু ছিলেন। বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যরা কঠোর অবস্থান নিলে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুশ-ইনসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
