ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Sunday, 14 June, 2026, 7:54 PM

আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে জমকালো আয়োজনে "বিতর্ক প্রতিযোগিতা-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), আলফাডাঙ্গা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​১৪ জুন (রবিবার) সকাল ১০টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মনিরুল হক শিকদার। ​যৌথ সঞ্চালনায় ছিলেন,​অ্যাডভোকেট গৌরদাস গৌতম।সাধারণ সম্পাদক, 
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও​মিলন কুমার বিশ্বাস। সহকারী শিক্ষক, আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি বিরোধী বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন: ​মোস্তাফিজ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর। ​মো: শামীম আহমেদ, সহকারী পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর।​আশরাফুল রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার।​মো: আজাদুল ইসলাম, প্রধান শিক্ষক, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। ​তাজমিনুর রহমান তুহিন, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাংবাদিক। ​শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। ​মো: রফিকুল ইসলাম, সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রমুখ। ​অংশগ্রহণকারী দল ও বিচারক মণ্ডলী ​উপজেলার মোট চারটি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। দলগুলো হলো:
১. আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ২. কামারগ্রাম কাঞ্চন একাডেমি ৩. হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় ৪. জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়
​প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক লায়লা সুলতানা ও উম্মে সালমা।
​যুক্তি-তর্কের তীব্র লড়াই শেষে প্রতিযোগিতায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, রানারআপ নির্বাচিত হয় জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়। ​প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। বক্তারা তরুণ প্রজন্মের হাত ধরে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status