ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ
সিরাজুল ইসলাম,নলডাঙ্গা
প্রকাশ: Sunday, 14 June, 2026, 7:49 PM

নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ

নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যাক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।

১৪ জুন রবিবার বেলা ২ টায় এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, অভিযানের সময় ভ্রাম্যমাণ এক ঔষধ বিক্রেতাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা আরোপ করেন। 

আটক কৃত ব্যক্তি হলেন, নাটোর সদর উপজেলার হাজরা এলাকার মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে ফজল সরদার(৪৮)

এসময় নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ আহমেদ লেলিন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে প্রায় লক্ষাধিক টাকার জব্দকৃত ভেজাল ঔষধ পুড়িয়ে দেয়া হয়। এসময় তিনি
ব্যবসায়ীদের বৈধ ও নির্ধারিত মেয়াদের ওষুধ বিক্রির আহ্বান জানান।

এসময় উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন, তিনি বলেন এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও ঔষধ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status