ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিশোরীকে মদপান করিয়ে ধর্ষণ ও হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 8 March, 2019, 10:58 AM
সর্বশেষ আপডেট: Friday, 8 March, 2019, 11:11 AM

কিশোরীকে মদপান করিয়ে ধর্ষণ ও হত্যা

কিশোরীকে মদপান করিয়ে ধর্ষণ ও হত্যা

ভাঙ্গা উপজেলায় এক কিশোরীকে মদপান করিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। কিশোরী দোলন আক্তারকে মদপান (অ্যালকোহল) করিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে।

এতে দোলন (১৫) অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ভাঙ্গা এবং পরে ফরিদপুর হাসপাতালে নেয়া হয়। বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দোলনের বান্ধবী কনা আক্তারকে পুলিশ আটক করেছে। দোলনের মামা কমিশনার ওমর আলী জানান, সোমবার বিকালে দোলন তার বান্ধবী কনাকে নিয়ে গ্রাম্য মেলা দেখতে যায়।

সেখানে কনার সহায়তায় তার আত্মীয় রাকিবুল, কাইয়ুম ও আবদুর রহিম সন্ধ্যার পর কৌশলে দোলনকে মদপান করিয়ে অচেতন করে ধর্ষণ করে। এরপর অচেতন অবস্থায় ওই রাতে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দোলন মারা যায়। অ্যালকোহলে দোলনের মৃত্যু হয়েছে বলে ফরিদপুর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে।

ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, ঘটনাটি জানার পর জিজ্ঞাসাবাদের জন্য কনাকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে। বুধবার রাতে ভাঙ্গা থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। পৌর এলাকার হাজরাহাটি গ্রামের লাভলু খয়রাতির কন্যা দোলন। ময়নাতদন্তের পর বুধবার রাতে তার লাশ দাফন করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status