ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলামী ব্যাংক নিয়ে বাউফলে মানববন্ধন, স্বচ্ছ পরিচালনা পর্ষদের দাবি
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Thursday, 4 June, 2026, 8:23 PM

ইসলামী ব্যাংক নিয়ে বাউফলে মানববন্ধন, স্বচ্ছ পরিচালনা পর্ষদের দাবি

ইসলামী ব্যাংক নিয়ে বাউফলে মানববন্ধন, স্বচ্ছ পরিচালনা পর্ষদের দাবি

ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও এক ঘণ্টার কলম বিরতি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম।বুধবার (৪ জুন) সকাল ১০টায় উপজেলার হাসপাতাল রোডস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 পরে এক ঘণ্টার প্রতীকী কলম বিরতি পালন করেন অংশগ্রহণকারীরা।মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক মুজাহিদুল ইসলাম, মোস্তফা শিবলী, মাওলানা আব্দুস সোবাহান, রাসেল মাহমুদ ও ফেরদৌসী বেগম।বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বৃহৎ ও লাভজনক ব্যাংক হিসেবে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।

গ্রাহকদের আস্থা, আমানত ও দীর্ঘ পরিশ্রমের ভিত্তিতেই ব্যাংকটি এ অবস্থানে পৌঁছেছে। তবে বিগত বছরগুলোতে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে, যা আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।তাদের অভিযোগ, এস আলম গ্রুপের প্রভাবের কারণে ইসলামী ব্যাংকসহ দেশের কয়েকটি ব্যাংকে অনিয়ম ও আর্থিক দুর্বলতা তৈরি হয়েছে। 


একই সঙ্গে এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে ব্যাংকটিকে পুনরায় প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তারা।বক্তারা অবিলম্বে বর্তমান পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা কাঠামো প্রতিষ্ঠার দাবি জানান।

 তারা বলেন, আমানতকারীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংকের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বাধীনতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি গ্রাহকদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status