|
ক্রাউন সিমেন্টের ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইন শুরু
নতুন সময় ডেস্ক
|
![]() ক্রাউন সিমেন্টের ‘প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইন শুরু প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা পরিবারের পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন। তবে দূরদেশে অবস্থান করায় দেশে বাড়ি নির্মাণের ক্ষেত্রে তারা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। এসব বিষয় বিবেচনায় রেখে তাদের জন্য বিশেষ সুবিধাসংবলিত এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা সিমেন্ট ক্রয়ে আকর্ষণীয় ক্যাশব্যাক, দেশব্যাপী বিনামূল্যে সিমেন্ট ডেলিভারি, নির্মাণকাজে বিশেষজ্ঞের পরামর্শ, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা ও আপ্যায়ন এবং বিমানবন্দর থেকে বাড়ি যাতায়াতে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। প্রতিষ্ঠানটির দাবি, এসব সুবিধার মাধ্যমে প্রবাসীদের বাড়ি নির্মাণের পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও স্বস্তিদায়ক করা হবে। এ ক্যাম্পেইনে অংশ নিতে প্রবাসীদের গুগল প্লে স্টোর থেকে ‘Crown Cement’ অ্যাপ ডাউনলোড করে ‘প্রিয় প্রবাসী’ অপশনে গিয়ে নিবন্ধন করতে হবে। ক্যাম্পেইন-সংক্রান্ত বিস্তারিত তথ্য অ্যাপের মাধ্যমে জানা যাবে। ক্যাম্পেইনের প্রচারণার অংশ হিসেবে একটি বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করা হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। এ উপলক্ষে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ, ক্রাউন সিমেন্টের ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক নোমান আশরাফী রহমান, ব্র্যান্ড বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ফজলুর রহমান সুমন এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যাডপেরিয়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম সুজন। রাশেদ সীমান্ত বলেন, প্রবাসীরা দেশের প্রকৃত যোদ্ধা। তারা নিজেদের পরিবার ও দেশের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে তিনি আনন্দিত। তিনি এই আয়োজনের জন্য ক্রাউন সিমেন্টকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ‘ক্রাউন সিমেন্ট প্রিয় প্রবাসী’ ক্যাম্পেইনের কমিউনিকেশন ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করছে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডপেরিয়েন্স লিমিটেড। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
