|
করিমগঞ্জে ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
এম এআজিজ, কিশোরগঞ্জ
|
![]() করিমগঞ্জে ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ আজ মঙ্গলবার কিশোরগঞ্জ শহরের একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য প্রার্থী মো. রুবেল। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাদশা মিয়া তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই বাদশা মিয়ার নেতৃত্বে কয়েকজন এবং অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। এ সময় তার বসতঘর, অটোরিকশার গ্যারেজ এবং স্বজনদের কয়েকটি ঘরে ভাঙচুর চালিয়ে প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়। পরে তিনি চিকিৎসা নেন এবং আদালতে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি নির্ধারণে বৈঠক চূড়ান্ত পর্যালোচনা
ভালুকায় কাঁঠালের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের প্রত্যাশা
গোমস্তাপুরে র্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ, ফের বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির
