ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছয় এমপিকে শুক্রবারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 March, 2019, 10:54 AM

ছয় এমপিকে শুক্রবারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

ছয় এমপিকে শুক্রবারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

উপজেলা নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগে আগামীকাল শুক্রবারের (৮ মার্চ ) মধ্যে সুনামগঞ্জ-২, কুড়িগ্রাম-৩, হবিগঞ্জ-৩, কুড়িগ্রাম-১, সুনামগঞ্জ-১ ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এসব এলাকায় ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা ভোট শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মার্চ ) ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির সহকারী পরিচালক আশাদুল হক।

এ কর্মকর্তা জানান, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন ও লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেনকে ৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এলাকা ত্যাগের জন্য চিঠি দেয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। তবে নির্বাচনের পরে তারা নিজ এলাকায় অবস্থান করতে পারবেন।

প্রসঙ্গত, ১০ মার্চ থেকে পাঁচ ধাপে এবার উপজেলা ভোট শুরু হচ্ছে। দেশের ৪৯২ উপজেলার মধ্যে প্রথম ধাপে ৮৬ টি, দ্বিতীয় ধাপে ১২৪টি, তৃতীয় ধাপে ১২৭টি ও চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় ভোট হবে। জুনে বাকি উপজেলায় ভোটের কথা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status