ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জালিয়াতির দায়ে ট্রাম্পের সাবেক সহযোগীর কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 March, 2019, 11:00 AM
সর্বশেষ আপডেট: Friday, 8 March, 2019, 11:10 AM

জালিয়াতির দায়ে ট্রাম্পের সাবেক সহযোগীর কারাদণ্ড

জালিয়াতির দায়ে ট্রাম্পের সাবেক সহযোগীর কারাদণ্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

পাশাপাশি ম্যানাফোর্টকে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

ইউক্রেনে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করে পাওয়া কয়েক কোটি ডলারের তথ্য গোপন করার অভিযোগে ভার্জেনিয়ার জেলা আদালতের বিচারক টিএস এলিস বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। খবর দ্য গার্ডিয়ানের।

এর আগে গত বছরের আগস্ট মাসে কর ফাঁকি, ব্যাংক জালিয়াতি এবং বিদেশি ব্যাংক হিসাবের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় আট দফা অভিযোগে ম্যানাফোর্টকে দোষী সাব্যস্ত করেছিল।

ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। এ তদন্তের সূত্র ধরে ম্যানাফোর্টের অপরাধের তথ্যগুলো বেরিয়ে আসে।

তবে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই তার নির্বাচনী শিবিরের সঙ্গে রাশিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছেন।

৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট ছিলেন ট্রাম্পের কাছের মানুষদের একজন। পরে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে তিনি ট্রাম্পের প্রচার শিবিরের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

এদিকে বিবিসি জানিয়েছে, আগামী সপ্তাহে অবৈধভাবে লবিং করার অভিযোগে ম্যানাফোর্টের বিরুদ্ধে আরেকটি মামলার রায় হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status