ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
বাউফলে গোয়ালঘর থেকে চারটি গরু চুরি, কৃষকের আহাজারি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 March, 2026, 4:43 PM

বাউফলে গোয়ালঘর থেকে চারটি গরু চুরি, কৃষকের আহাজারি

বাউফলে গোয়ালঘর থেকে চারটি গরু চুরি, কৃষকের আহাজারি

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

ভুক্তভোগী কৃষক মো. বজলু শরীফ (৬৫) জানান, দীর্ঘদিন কষ্ট করে কৃষিকাজের পাশাপাশি গরুগুলো লালন-পালন করেছেন তিনি। হঠাৎ এমন ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, কষ্ট করে খেয়ে না খেয়ে গরুগুলো বড় করেছি। কখনো ভাবিনি এভাবে সব হারাতে হবে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।

স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, প্রতিদিনের মতো তিনি রাতে তার ছাগল ছানাকে দুধ খাওয়াতে ঘুম থেকে ওঠেন। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। এ সময় একটি পিকআপ গাড়ির শব্দ শুনতে পান তিনি। গাড়িটি মেইন রাস্তা দিয়ে শরীফ বাড়ির সামনে গিয়ে থামে। তবে তখন বিষয়টি তিনি গুরুত্ব দেননি। সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন বজলু শরীফের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পাতিলাপাড়া গ্রামে প্রায়ই ঘর চুরি, হাঁস-মুরগি চুরি এবং গরু-ছাগল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চোর শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status