|
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্যর উপর হামলর প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঢাকা-১৬ আসনের সংসদ সদস্যর উপর হামলর প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ সোমবার দুপুর ১.৪৫ মি: এই বিক্ষোভ মিছিলটি মিরপুর-৬ নং কাঁচাবাজার থেকে শুরু চলন্তিকা মোড় মিল্কভিটায় এলাকা থেকে মিরপুর- ১১ নম্বর গিয়ে শেষ হয়। এসময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শ্যূরার সদস্য অধ্যক্ষ নাসির উদ্দীন, রুপনগর থানা আমির আবু হানিফ, পল্লবী উত্তর থানা আমির মাওলানা সাইফুল কাদের, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী মধ্য থানা আমির মো. রইসুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শ্যূরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, ময়লার অতিরিক্ত টাক নেওয়াকে কেন্দ্র করে মূলত এ হামলা হয়। ময়লার জন্য ৪০/- টাকা করে নেওয়ার কথা তা এলাকা ভেদে ১০০-১২০ টাক নেওয়া হয়। এটার প্রতিবাদ কেন্দ্র করে আমাদের উপর হামলা চালানো হয়েছে। কারন এতে অনেকের চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাসির উদ্দীন বলেন, একজন সংসদ সদস্য স্বাধীন ভাবে কাজ করবে এটাই স্বাভাবিক। কিন্তু ঢাকা-১৬ আসনে সেটা সম্ভব হচ্ছে না। কারণ তিনি বিভিন্ন চাঁদাবাজি বন্ধ করে দিয়েছেন। এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাথা খারাপ হয়ে গেছে। ফলে আমাদের উপর প্রকাশ্যে হামলাসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একসঙ্গে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ![]() ঢাকা-১৬ আসনের সংসদ সদস্যর উপর হামলর প্রতিবাদে বিক্ষোভ মিছিল উল্লেখ্য, রোববার(০৮ মার্চ) ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেনের উন্নয়নমূলক কাজে বাধাসহ নেতা-কর্মীদের উপর হামলা চালানো হয়। পরে রোববার রাতে তিনি এক সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায়। আব্দুল বাতেন বলেন, রোববার আমার নিয়মিত কাজের অংশ হিসেবে বাউনিয়া যাওয়ার কথা ছিলো। কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধাঁ পড়ে সেই কর্মসূচি বাতিল করা হয়। পরে রূপনগর চলন্তিকা মল্লিকা মসজিদে নামাজ পড়ে মুসল্লীদের সাথে মতবিনিময় করি। সেখানেও বিএনপির নেতাকর্মীর্ বাঁধার মুখে পড়তে হয়েছে। যার নেতৃত্বে ছিলো বিএনপির মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মন্টু মিয়া, সিরু, লিটন, মহাসিন, সোহাগসহ শতাধিক বিএনপির নেতাকর্মী। তাদের বাধার মুখে পড়ে আমাদের ৫ জন নেতাকর্মী আহত হয়। এরমধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তিনি আরো বলেন, বিএনপির নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের আহত হয়েই ক্ষান্ত হয়নি বরং তারা আমাদের ২ টি মোবাইল ও একটি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
