ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
সংযোগ ফাউন্ডেশনের ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর আওতায় দুই অসহায় পরিবারকে গরু উপহার
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Monday, 9 March, 2026, 4:58 PM

সংযোগ ফাউন্ডেশনের ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর আওতায় দুই অসহায় পরিবারকে গরু উপহার

সংযোগ ফাউন্ডেশনের ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর আওতায় দুই অসহায় পরিবারকে গরু উপহার

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন সংযোগ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর আওতায় দুইটি অসহায় পরিবারের মাঝে গরু উপহার প্রদান করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গরু পালন করে সুবিধাভোগীরা যাতে নিয়মিত আয় করতে পারেন এবং নিজেদের পরিবারের আর্থিক চাহিদা পূরণে সহায়তা করতে পারেন সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গরু প্রাপ্ত সুবিধাভোগীরা হলেন  মোঃ গোলা রহমান, মুদাফৎথানা বেলের ভিটা, চিলমারী, কুড়িগ্রাম এবং মোছাঃ ফুলো খাতুন, চর হরিপুর ডাঙ্গারচর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

গরু প্রদান কার্যক্রমে সংযোগ ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন— মোঃ রবিউল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম সীমান্ত, মোঃ সিফাত ইসলাম, মোঃ খোরশেদ আলম ও মোঃ সামিউল ইসলাম রিপন।

সংযোগ ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status