ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2026, 12:40 PM

স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া

স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া

দুই নারীর সম্পর্ক মানেই প্রতিযোগিতা, হিংসা কিংবা রেষারেষি—এমন প্রচলিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও ভারতের অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। তাঁদের মতে, স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই একে অপরের শত্রু—এ ধারণা বাস্তবের চেয়ে সমাজের তৈরি করা মানসিকতা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র আজও অর্ধাঙ্গিনী-কে ঘিরে এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন দুই অভিনেত্রী। ছবিতে একজন একই পুরুষের প্রাক্তন স্ত্রী, অন্যজন বর্তমান স্ত্রী হলেও তাঁদের সম্পর্ককে প্রচলিত দ্বন্দ্বের বাইরে দেখানো হয়েছে।

জয়া আহসান বলেন, শত্রুতার মনোভাব আসবেই বা কেন! এমন তো আসলে হয় না। সমাজ এভাবে আমাদের ভাবতে শেখায়। তাঁর মতে, একই ছবিতে একাধিক নারী চরিত্র থাকলেই তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে—এ ধারণাও এখন আর প্রাসঙ্গিক নয়। বর্তমান সময়ে সিনেমা নারী বা পুরুষকেন্দ্রিক নয়, বরং চরিত্রকেন্দ্রিক। তাই সহশিল্পীদের সঙ্গে সুস্থ পরিবেশেই কাজ করা সম্ভব।

স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া

স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া

চূর্ণী গঙ্গোপাধ্যায়ও একই সুরে কথা বলেন। তাঁর ভাষায়, ছবির চরিত্রের প্রয়োজনে একজন অভিনেত্রীকে সুন্দর বা আকর্ষণীয় দেখানো হলে সেটিকে ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, জয়াকে সুন্দরী লাগছে বলে যদি আমি কাঁদতে বসি, তা হলে তো ছবিটাই দাঁড়াবে না। অভিনেতাকে চরিত্রের প্রয়োজনেই নিজেকে তুলে ধরতে হয়।

দুই অভিনেত্রীর পরিচয় ও বন্ধুত্বের শুরু কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিসর্জন ছবির সময়। জয়ার ভাষ্য, সেই ছবি থেকেই চূর্ণীর কাছ থেকে তিনি আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছেন। এমনকি তাঁর চরিত্রের পোশাক, সাজসজ্জা ও লুক নিয়েও চূর্ণী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

চূর্ণীও জানান, একটি চরিত্রকে গড়ে তোলার প্রক্রিয়ায় শিল্পীর প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়। সেই কারণেই জয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কখনো প্রতিযোগিতার ছিল না, বরং পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের।

প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত আজও অর্ধাঙ্গিনী মুক্তি পেয়েছে ১০ জুলাই। ২০২৩ সালের আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-র ধারাবাহিকতায় নির্মিত এই ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status