|
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ও আহত ৪ জন
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ
|
![]() কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ও আহত ৪ জন বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও মোড়লবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী নিয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। অটোরিক্সার চালক মোড়লবাড়ী এলাকায় বাইপাস সড়কে একটি গাড়ি পাশ কাটাতে গিয়ে বিপরীত লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিক্সার যাত্রী দিনাজপুরের চিরিরবন্দর থানার বাসিন্দা ও গাজীপুরের একটি পোশাক কারখানা কর্মচারী নূর আলম ঘটনাস্থলেই মারা যান। ![]() কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ও আহত ৪ জন স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক গুরুতর আহত দুইজনকে ঢাকায় রেফার্ড করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
