ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
সহস্রাধিক ছাত্রীদের নিয়ে বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার আয়োজন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2026, 7:03 PM

সহস্রাধিক ছাত্রীদের নিয়ে বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার আয়োজন

সহস্রাধিক ছাত্রীদের নিয়ে বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার আয়োজন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য গণ ইফতার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। ‘বারাকাহ ইফতার প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক এ আয়োজনে এক হাজারের অধিক নারী শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলসংলগ্ন কেআর মার্কেটে এ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন বর্ষের নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা ও সাধারণ সম্পাদক আব্দুল আল মঈন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, "মুসলমানদের সবচাইতে বড় সংস্কৃতি রমজানকে উদযাপন করার জন্যই নিয়মিত ইফতারের প্রোগ্রামগুলো যেমন গণ ইফতারের আয়োজন করে আসছি আমরা। আমাদের শিক্ষার্থী ছেলে ভাইদের জন্য সেন্ট্রাল মসজিদে ২ হাজার ৭০০ ছেলেদেরকে নিয়ে আমরা গণ ইফতারের আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের বোনদের জন্য আজকের এই আয়োজন। আমরা চেষ্টা করেছি এক হাজারের অধিক শিক্ষার্থী বোনদেরকে ইফতার দেওয়ার জন্য।"

তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করছি আল্লাহর রাসূলের সেই হাদিসকে অনুসরণ করার, যেখানে আল্লাহর রাসূল (সা:) বলেছেন যে একটি খেজুর বা এক গ্লাস পানি হলেও তোমরা রোজাদারদেরকে ইফতার করাও। তো সে সংস্কৃতিকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। তারই উদ্দেশ্যে আজকের এই 'বারাকাহ ইফতারের' আয়োজন।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status