|
গাজীপুরে নির্বাচনের দিন ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে নির্বাচনের দিন ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং নিরাপদ স্থানে সরে যান। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকবে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচাল মামুন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
