|
ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত এমপির সঙ্গে ওলামা আম্মাইন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
শামীম শেখ
|
![]() ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত এমপির সঙ্গে ওলামা আম্মাইন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় উত্তরায় তার নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত আলেমরা তার বিজয়ে সন্তোষ প্রকাশ করে দেশের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দ্বীনি মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। এ সময় জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আলেম সমাজকে সর্বোচ্চ সম্মান ও গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ ও নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সকলের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। সাক্ষাতে পরিষদের সভাপতি নাজমুল হাসান কাসেমী, নির্বাহী সভাপতি হেফায়েতুল্লাহ আজহারী, সহ-সভাপতি আল্লামা আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং এলাকার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
