|
বিজয়ী এমপি জাহাঙ্গীরের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রনির সৌজন্য সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিজয়ী এমপি জাহাঙ্গীরের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রনির সৌজন্য সাক্ষাৎ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উত্তরার নিজ বাসভবনে জাহাঙ্গীর হোসেনের সঙ্গে দেখা করতে যান মহিউদ্দিন রনি। এ সময় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মিষ্টি নিয়ে যান এবং বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে রনি নবনির্বাচিত সংসদ সদস্যকে মিষ্টি খাইয়ে দেন। পরে দুই নেতার মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি ঢাকা–১৮ আসনের সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। তারা জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও গণতান্ত্রিক চর্চায় সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গুরুত্বপূর্ণ—এমন বার্তাই দিয়েছে এ সাক্ষাৎ। রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে এবং জনগণের আস্থাও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টদের অভিমত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
