ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এখন জামায়াতের জোয়ার, বিএনপি’র ভাটা
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Saturday, 14 February, 2026, 11:07 AM

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এখন জামায়াতের জোয়ার, বিএনপি’র ভাটা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এখন জামায়াতের জোয়ার, বিএনপি’র ভাটা

অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রতিটিতেই বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন প্রার্থী। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাপ্ত বেসরকারী ফলাফলের ভিত্তিতে এই জয়লাভের ঘোষণা করা হয়।

এ সময় ঘোষিত ফলাফলের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বেসরকারীভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ড. কেরামত আলী। যিনি ১ লক্ষ ৮৯ হাজার ৮৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাজাহান মিয়া পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ৭১৯ ভোট। তাদের ভোটের ব্যবধান ২৯ হাজার ১৫৭। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৯টি।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এখন জামায়াতের জোয়ার, বিএনপি’র ভাটা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে এখন জামায়াতের জোয়ার, বিএনপি’র ভাটা

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে বেসরকারীভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। যিনি ১ লক্ষ ৬৯ হাজার ৫২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী আমিনুল হক পেয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৫৩২ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৪ হাজার ৯৯৩। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৮৪ টি।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বেসরকারীভাবে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। যিনি ১ লক্ষ ৮৯ হাজার ৬১৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. হারুনুর রশিদ পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯৯৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ৬২ হাজার ৬১৬। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭২ টি।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে তা শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। এ সময় কেন্দ্রগুলোতে ভোটারদের স্বত:স্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃংখলা বাহিনী সতর্কবস্থায় থাকায় কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status